Homeবাণিজ্যআজকের বিনিময় হার

আজকের বিনিময় হার

আজ বৃহস্পতিবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্যে সংকটসহ বিভিন্ন কারণে দুই মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত আছে। ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম কিছুটা বেড়েছে।

আজ দেশের মুদ্রাবাজারে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। আজ দাম কমার তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম। বেড়েছে ইউয়ানের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments